প্রতিটি সন্ধ্যা আমার কাছে বিষাদ বয়ে আনে,
এক নিদারুণ নিঃসঙ্গতায় ঠেলে দেয় গোধূলির আভা।
কোনো এক নিরীহ সন্ধ্যায় আমি প্রথম পৃথিবী দেখে কেঁদে উঠেছিলাম।
নিঃসঙ্গ গর্ভ ছেড়ে মায়ের কোলে নেমে দেখেছিলাম জননিঃসঙ্গতা!
কোলাহলময় একাকিত্ব দেখে আমি আঁতকে উঠেছিলাম।
প্রতিটি সূর্যাস্ত আমাকে মনখারাপ এনে দেয়।
অনাকাঙ্ক্ষিত আঁধারে আমার গলার কাছে কান্না দলা পাকিয়ে ওঠে।
কোনো এক বর্ষাস্নাত সন্ধ্যায় এক কিশোরীর কান্না দেখে আমি থমকে গিয়েছিলাম।
প্রতিটি দিনের শেষ ভাগে আমার মনে হয়, আমি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি।
কোনো এক দিনের শেষে আমি পৃথিবী থেকে অনেক দূরে পালাতে চেয়েছিলাম।
এক সন্ধ্যায় আমি চেয়েছিলাম পৃথিবীর সব মানুষ মরে যাক!
সেদিন আমি সত্যিকার একাকিত্ব চেয়েছিলাম।
আমি জানি, একদিন আমার জীবনে দুপুরেই সন্ধ্যা নেমে আসবে,
প্রবল ঝড়ঝঞ্ঝায় কোনো কোনো রোদ্দুরে যেমন রাত্রি নেমে আসে।
সেদিন আমার সমস্ত মনখারাপ মুছে যাবে,
আমার এক জীবনের একাকিত্ব ঘুচে যাবে।
আমার মুখজুড়ে মুহুর্মুহু হাসির বজ্রপাত হবে।
সেদিন স্বয়ং পৃথিবী নিঃসঙ্গ হয়ে যাবে।
ফেসবুক

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন