স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।
ক্ষুদেবার্তা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ক্ষুদেবার্তা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

প্রেমস্রষ্টা

কিছু মানুষ প্রেম সৃষ্টি করে, বাকিরা করে প্রেমের অনুষ্ঠান। বালিকারা প্রথমদের চেনে না, দ্বিতীয়দের সাথে মুর্খ উচ্ছ্বাসে মাতে।

ফেসবুক 

উৎসাহ

আজ এই উৎসাহ আমি চাই না, চাই না এই আদরে অলঙ্কৃত হতে।

একদিন আমার বউ আমাকে উৎসাহ দিবে। ভয়াবহ উৎসাহদাত্রী হবে সে। প্রেরণার ক্ষুদেবার্তায় ভরে দিবে আমার ইনবক্স। হয়তো ভুল বানানে লেখা হবে শব্দ। বাক্যগঠন ঠিক থাকবে না। হয়তো টাইপ করতে গিয়ে কোনো অক্ষর বাদ যাবে। কিংবা ভিন্ন অর্থ দিবে যতিচিহ্ন। তবুও আমি ঠিক বুঝে নিতে পারবো তার কথা।

আমার কর্ণদ্বয় পূর্ণ হবে সান্ত্বনার বাণীতে। তার নির্মল প্রার্থনা হবে আমার পাহারাদার। আমি অনেক দূর থেকে জানতে পারবো তার দুটো চোখ আমাকে সতর্ক করছে। আমার অন্তর ভরবে ভালোবাসায়। আমার প্রাণ পূর্ণ হবে প্রেমে।

তার মিহিন আঙুল জামার বোতাম লাগিয়ে দিবে। কোমল ছোঁয়া আমার ক্লান্তি ভুলিয়ে দিবে। খুব সকালে আগুনগরম ভাতে তেলেভাজা বেগুন দিবে একটি হাত। মধ্যরাতে এক কাপ কফি।

একটি মুখ সবসময় আমাকে টানবে। সেই মুখের হাসির জন্য আমি বিলিয়ে দিবো আমাকে। তার হাতেই তুলে দিবো সযত্নে গড়া আমার শুদ্ধতম সত্তা।


ফেসবুক 

আনন্দময় কষ্ট

প্রিয়জনের জন্য কাজ করা, সময় ব্যয় করা কি কষ্টের? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই আছে। তবে আমি মনে করি, কিছু কিছু কষ্ট আছে, যা পেতে মানুষ উৎসুক থাকে। সেই কষ্ট করতে পারাটাই সুখ। ভালোবাসা স্বতঃই একটা কষ্টকর ব্যাপার। এই কষ্ট নিজেই আবার আনন্দ।

ফেসবুক 

একটা কথা

কাঁদবো না আর এই ভেবে যে
তোমার মধ্যে নেই আমি,
তোমার কী দোষ আমি তো আর
ভাবনাসম নই দামি!

আমি ছাড়াই ভালো থেকো
নেই অনুযোগ কোনো,
একটা কথা জানাই তবু
মন দিয়ে খুব শোনো।

মনখারাপের রাতে কভু
একলা যদি লাগে,
হঠাত্‍ করেই কাব্য শোনার
ইচ্ছা যদি জাগে!

অসঙ্কোচেই স্মরণ কোরো
এই আমাকে বলো,
আঁচলজুড়ে নামবো আমি
শিশির টলোমলো!



facebook

পরিচিতা

বুকের কাছে আছি তবু
হইনি প্রেমিক-মিতা,
তুমি আমার খুব অচেনা
তুমিই পরিচিতা!


facebook 

নাদিম

আমি কিছু মানুষের ব্যতিক্রমি কিছু গুণের জন্য তাদের ভালোবাসি- যেমন, কথা টথা কম বলা, অন্যের সাথে না মেশা। আবার তাদের এই গুণাবলি যখন আমার বিরুদ্ধে ব্যবহৃত হয়, অর্থাৎ আমার সাথেও যখন কথা বলে না; আমার সাথেও যখন মেশে না, আমার খারাপ লাগে। যে কারণে ভালোবাসি, সে কারণে কষ্ট পাই।

প্রেমালোক-৪

সোহেল নওরোজ:
নৈঃশব্দের অন্যরকম আবেদন আছে। ভালোবাসার ভাষা কখনো কখনো শব্দহীন হয়। তাতে ভালোবাসার তীব্রতা কমে না একটুও, বরং ভিন্ন মাত্রা পায়। কাছে আসার আকুলতা বেড়ে যায় আরো। কাছে থেকো সারাক্ষণ।

তানিম ইশতিয়াক:
ভালোবাসার কিছু কিছু মুহূর্ত থাকে, যখন নৈঃশব্দ হয়ে ওঠে প্রধান ভাষা। মুখ খুললেই সেই রোমাঞ্চকর আবহের সৌন্দর‌যহানী ঘটে। অবাক ব্যাপার দেখেছো, আমরা দুজনেই কিন্তু বিষয়টা বুঝে ফেলি। তুমি চুপ, আমি চুপ। আমরা বাস করি শব্দহীন শব্দের ভেতর।

প্রেমালোক-৩

সোহেল নওরোজ :
 “স্বপ্ন দেখি না, স্বপ্ন বেচি না
স্বপ্ন আমাকে দেখে,
স্বপ্ন এখন কালো অক্ষরে
আমার নিয়তি লেখে!

স্বপ্নচূড়ায় ফানুস ওড়াতে
মনে জাগে শুধু ভয়,
বন্ধু তোমাকে কেন জানি আজ
বন্দুক মনে হয়!”

তানিম ইশতিয়াক :
অভিমানী আমি দেখি চেয়ে চেয়ে
কতটা বেদনা সয়,
কামান হাতেও অসহায় আমি
মিছে কেন করো ভয়?

প্রেমালোক-২

সোহেল নওরোজ :
মাঝে মাঝে নিজেকে যখন খুঁজে না পাই, তোমার ভেতর ডুব দিয়ে আমার অস্তিত্ব হাতড়াই...
মনে হয়, পাওয়ার স্বস্তির চেয়ে হারানোর আনন্দ তো কম মধুর নয়!


তানিম ইশতিয়াক : 
কখনো কখনো নিজেকে খুব নিঃসঙ্গ লাগে। চারিদিকে শূন্যতা। মনে হয় কোথাও কেউ নেই। প্রবল অভিমানে নিজের ভেতরে নিজে ডুব দেই। আমার হৃদয়ের কাছে দেখি তোমার অস্তিত্ব। তখন বুঝতে পারি- সবকিছু পরিপূর্ণ আছে।

প্রেমালোক-১

প্রেমালোক (সোহেল নওরোজ) :
তোমাদের এ নগরে ফিরে এলাম আবার। নগরের টানে নয়, তোমাদের টানে।


তানিম ইশতিয়াক :
আমরা নগরে আছি যার টানে
তুমিও যে বাধা তার সুর গানে।

নাদিম-২

১.
ভালোবাসা আর কিছু নয়- একটা নারী,
আমার ভেতর এই নারীকে বুঝতে পারি।
বড় হতে চাই না আমি, শোনো মেয়ে!
বাঁচবো শুধু ভালোবাসার গানটি গেয়ে।

২.

ভালোবাসা নিয়ে আছি তাতে নেই শোক,
যখন বোঝে না কেউ ভিজে ওঠে চোখ।
হৃদয়ের অবহেলা সইতে না পারি,
কেমনে বুঝবে তুমি অবলা নারী!

৩.

আমার তো সব ঠিক আছে ঠিক আপন নদীর বাঁকে,
সে তো হারিয়েছে এমন কাউকে ভালোবাসতো যে তাকে!
তারই ক্ষতিতে আমি শোকাহত এর নাম ভালোবাসা,
সুখের ভেতর ব‌্যথা খোঁজা আর কান্নার মাঝে হাসা!