পৃথিবীর সন্ধ্যাগুলো এক আশ্চর্য সতর্ক সংকেত নিয়ে আসে
প্রতিটি সন্ধ্যা মনে করিয়ে দেয় জীবনসন্ধ্যার সংবাদ।
কথা ছিলো আমার সকল সন্ধ্যা-সকাল তোমার জন্য হবে,
তোমার পথেই চলবে আমার দুপুর-রাত্রি, দিন-মাস...
অথচ দেখো,
সুন্দর সুবহে সাদিক যখন তোমার কথা বলেছে,
আমি ঘুম ঘুম ভাব নিয়ে ঘাড় ঘুরিয়েছি।
দুর্দান্ত দুপুরগুলো যখন দারুণভাবে ডেকেছে,
দুরন্ত দুষ্টু আমি দাঁড়িয়েই থেকেছি।
সকরুণ সন্ধ্যায় আমার ঠিকই মনে হয়েছে
আমার পাশে তুমি নেই, তুমি নেই!
তোমাকে ভুলে ভালোবেসেছি ভয়ংকর ভুতুড়ে ফাঁদ
অমৃত ছেড়ে পুরোদস্তুর নিয়েছি ‘পঙ্কিল’ প্রেমের স্বাদ
সুদৃশ্য শয়তানে অদৃশ্য হয়েছে আধ্যাত্মিক আত্মা
আমাকে হারিয়ে জেনেছি এ নয় আমার রাস্তা।
আমি জানি,
তুমি আমাকে ছেড়ে যাও নি।
আমার হেলা-খেলা, হসি-কান্নার ভেতর তুমি ছিলে।
আমার সুক্ষ্ম সুক্ষ্ম দুঃখকণার ভেতর
আমার জয়-পরাজয়-ভয়ের ভেতর
আমার বাঁচা-মরা-খাঁচার ভেতর তুমি ছিলে, তুমি আছো।
প্রতি সন্ধ্যায় সূর্য সমর্পণ করে তোমার পায়ে
ঘরে ফেরা পাখিরা তোমার প্রশংসায়।
আমি এক সন্ধ্যায় সব ছেড়ে-ছুঁড়ে তোমার কাছে আসতে চেয়েছি;
তোমার কাছে ছাড়া আমার কোথাও যাওয়ার নেই,
তুমি আমাকে একটি সন্ধ্যা দাও।
ফেসবুক

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন