স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

মুজিব তুমি আবার জন্ম নাও

মুজিব তুমি আবার জন্ম নাও
জরাগ্রস্ত জনতাকে আরেকবার জাগিয়ে দিতে
দুর্বল ভীরুদের দুর্বিনীত দর্শনে
তুমি আরেকবার ডাক দাও।

মুজিব তুমি আবার জন্ম নাও
বাংলার মানুষকে দাবায়ে রাখার বিরুদ্ধে
ভারতীয় আগ্রাসন রুখে দিতে
পাকিস্তানি জঙ্গি জ্বালিয়ে দিতে
মুক্তিসংগ্রামী মহামন্ত্রের স্ফুলিঙ্গ জ্বেলে দাও আরেকবার।

মুজিব তুমি দেখে যাও,
বিয়াল্লিশ বছরের করুণ ইতিহাস
সামরিক, স্বৈরাচার আর নির্বাচিত নাৎসীর ইতিহাস
গণতান্ত্রিক একনায়কের ইতিহাস।
দুর্নীতি দুর্বৃত্তের দাফন দিয়ে
বন্দুকযুদ্ধের বিপর্যয় থামাও।
লিমনদের পায়ে যদি আরেকটা গুলি চলে
তোমার ক্ষেপণাস্ত্র আঙুল উঁচাও।

মুজিব তোমার ‘অসমাপ্ত আত্মজীবনী’ পূর্ণ করো
তোমার চারপাশের চাটুকারের চত্ত্বর ছেড়ে
স্তুতিবাজ দালালের দেয়াল ভেঙে
পূজনীয় দেবতার আসন থেকে
তুমি আবার নেমে আসো গণমানুষের রেসকোর্সে।


ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন