বহুদিন ঘুমাই নি আমি
বড় সাধ একবার গভীর ঘুমের।
সহস্র বছর হেঁটে চলা ক্লান্তি নিয়ে
অতল নিদ্রায় ভুলে যেতে চাই
জীবনের ব্যথা ব্যতিহার।
একবার ঘুমোতে চাই জাগরণ খুলে
একবার পালাতে চাই স্বপ্ন-সাধ ফেলে
একদিন ফিরিয়ে নেবো আমার এ মুখ
থাকুক না জগতের কোলাহল যত...
একদিন শুয়ে রবো শূন্যতার কোলে
গায়ের চাদর হবে নিঃসীম নীরবতা।
অনন্ত রাত্রির মতো,
জমাট শীতের মতো
পড়ে রবো একদিন জ্ঞানহারা অচেতন।
একদিন হাহাকারে হারাবো হয়তো
সাগরতলের অন্ধকারে,
মাছের পেটের নির্জনতায়
অন্তহীন অবসাদে আমি ভেঙে যাবো,
ডুবে যাবো একদিন!
একদিন ঘুমাবো একলা
আমার নিঃসঙ্গতার মতো।
কোনোদিন জাগবো না আর!
৩০ নভেম্বর ২০১৩
facebook
বড় সাধ একবার গভীর ঘুমের।
সহস্র বছর হেঁটে চলা ক্লান্তি নিয়ে
অতল নিদ্রায় ভুলে যেতে চাই
জীবনের ব্যথা ব্যতিহার।
একবার ঘুমোতে চাই জাগরণ খুলে
একবার পালাতে চাই স্বপ্ন-সাধ ফেলে
একদিন ফিরিয়ে নেবো আমার এ মুখ
থাকুক না জগতের কোলাহল যত...
একদিন শুয়ে রবো শূন্যতার কোলে
গায়ের চাদর হবে নিঃসীম নীরবতা।
অনন্ত রাত্রির মতো,
জমাট শীতের মতো
পড়ে রবো একদিন জ্ঞানহারা অচেতন।
একদিন হাহাকারে হারাবো হয়তো
সাগরতলের অন্ধকারে,
মাছের পেটের নির্জনতায়
অন্তহীন অবসাদে আমি ভেঙে যাবো,
ডুবে যাবো একদিন!
একদিন ঘুমাবো একলা
আমার নিঃসঙ্গতার মতো।
কোনোদিন জাগবো না আর!
৩০ নভেম্বর ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন