একটা খবরের শিরোনাম দেখে চমকে উঠলাম: ‘পুড়িয়ে মানুষ হত্যার মূল আসামী
অধরা!’ আমার তো স্ট্রোক করার মতো অবস্থা! এ কী শুনলাম অধরা? শেষ পর্যন্ত
তুমি...
অধরা, তুমি আমাকে তো খুন করেছো অনেক আগেই। মৃত হৃদয়েও আগুন জ্বালাচ্ছো অহর্নিশ। আমি তো কোনো মামলা করি নি। একাকী তোমাকে কারাদণ্ড দিয়েছি- ‘ভালো থাকার কারাদণ্ড’।
কাঁপা কাঁপা হাতে পত্রিকা নিয়ে ঝাপসা চোখে খবরের পুরোটা পড়লাম। একনজর পড়ায় যা বুঝেছি: কারা আগুন দিচ্ছে- কেউ জানে না। তারা আইনের আওতায় আসছে না। মামলা হচ্ছে নেতাদের নামে। শিরোনামে তবে তোমার নাম বললো কেন? সন্দেহ করেছে?
অধরা, তুমি চিৎকার করে প্রতিবাদ করো, ‘আমি কোনো নাশকতায় জড়িত নই। আমি কেবল একজনকে খুন করেছি, বারবার একজনকেই খুন করি! একজনের হৃদয়ই পোড়াই প্রেমের আগুনে, প্রতিনিয়ত পোড়াই।’
facebook

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন