একদিন আমি হারিয়ে যাবো একলা হঠাৎ ডুব দিয়ে
পালিয়ে যাবো পিছ-দরজা দখিন কিবা পূব দিয়ে।
রোদের জ্বালায় শিশির যেমন ঝরে ধানের শীষ থেকে
আমিও তেমন মরেই যাবো কারো কথার বিষ মেখে।
একটুকু রাগ অভিমানে হতেই পারি নিরুদ্দেশ,
দেখবো তখন কেমনে রাখো তোমার যত বিরুদ্-দ্বেষ!
বিলীন হবো মরুর বুকে কিংবা ঠিকই অরণ্যেই,
না বাঁচিলেও জেনে রেখো আমার কিন্তু মরণ নেই!
তোমার কায়ায় তোমার মায়ায় পিছন থেকে হাঁটবো ঠিক,
তোমার ছায়ায় মিশেই রবো বুঝবে কেমন চাঁদ-ফটিক।
শয়ন-স্বপন-জাগরণে ডাকবো তোমায় নিত্যদিন,
অস্থিরতায় বাধ্য হবে শুধতে আমার চিত্তঋণ।
আমার টানে পথ হারাবে থাকবে পড়ে বন্ধ ঘর
খুব সাধারণ এই ছেলেটাই হবে তোমার কণ্ঠস্বর!
বৃথাই তুমি খুঁজবে আমায় আকাশ-পাতাল-বন্দরে,
জানবে না তো লুকিয়ে আমি তোমার হৃদয় অন্তরে।
২৭ নভেম্বর ২০১৩
facebook

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন