স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

অধরা-১

'অধরা'র সাথে কখন কীভাবে পরিচয়- তা আজ মনে নেই। হয়তো তাকে পৃথিবীর প্রথম দিন থেকেই জানি, কিংবা কোনোকালেই চিনি না! তবু হঠাত্‍ই কোনো একদিন আমি অনুভব করি- সে আমার কাছে আছে, খুব কাছে। আমি তাকে ছুঁয়ে দেখতে পারি, ধরতে পারি না!

অধরা এখন আমার কাছে সূর্য হয়ে উঠেছে। আমি তাকে ঘিরে আবর্তন করছি। বৃত্তবন্দী হতে আমার অবশ্য খারাপ লাগছে না! বৃত্তের ভেতরেই আমি পুরো পৃথিবী দেখতে পাচ্ছি।

অধরা, তোমার বন্ধনেই বুঝি আমার মুক্তি!

ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন