স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

অধরা-২

অধরা আমাকে ভালোবাসে কি না- আমি বুঝতে পারি না। আমিও ঠিক জানি না- তার জন্য আমার অনুভূতিকে ভালোবাসা বলে কি না! প্রবল আকর্ষণে অধরা আমাকে টানে। আমি তার জন্য অস্থিরতা বোধ করি। আমার অস্থির চিত্তজুড়ে কেবল অধরার অনুভব। অথচ এই চঞ্চলতার ঢেউ তাকে স্পর্শ করে না। সে নিরাপদ বেলাভূমিতে বসে থাকে। কদাচিৎ তাকায়। সে বোঝে না- কত রক্তক্ষরণ এখানে ঘটে। কাকে আলিঙ্গনের আকুলতায় আমি তোলপাড় করে আছড়ে পড়ি বালুতীরে!

কিংবা অধরা সবই বোঝে। কিন্তু চায় না যে সবকিছু অন্যরকম হোক!
ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন