রাত্রির আগে হেঁটে যাই আমি, রাত যে আমারে ডাকে
মাঝরাতে কবে থমকে গিয়েছি চন্দ্রনদীর বাঁকে।
পৃথিবীর চরে ছায়া পড়ে কার, কখনো বুঝিনি কিছু
রোদের মতন নারী একজন নিয়েছে আমার পিছু
সময়ের আগে প্রেমের সময় যতই তুলুক সুধা
জীবনে আমার জড়িয়ে রয়েছে মৃত্যুর মতো ক্ষুধা
মানুষের বুকে প্রেম থাকে শুয়ে, প্রেমের বুকে কি কেউ?
কোথায় সে প্রেম- আঁধার জগতে তুলবে আলোর ঢেউ!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন