স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

স্পেস

সুগভীর তৃষ্ণা নিয়ে জেগে থাকি
রাত কেটে যায় কলপিপাসায়
ক্ষুদেবার্তার আশায় চাতক যেন।

অর্থহীন এই নীরব উৎসব, চন্দ্রঢেউ
রিংটোন পারতো ত্রিমাত্রিক হিন্দোলে ভরতে
বিলম্বিত করছে অভিমানী এলার্ম।

নিষ্ফল আমার হাহাকার, ব্যাকুলতা
রজনীর কক্ষপথে শূন্য বিচরণ
তুমি নাম্বার ভোলোনি, ভুলেছো আমাকে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন