ভুলের সাথে আমার আজন্ম সংসার।
জীবনের প্রতিটি শব্দ আমি ভুল অক্ষরে গড়েছি,
'ভুল' শব্দটি লিখতেও ভুল হয়ে যায় বানান
আমি সবসময় ভুল মানুষকে ভালোবেসেছি;
কিংবা শুদ্ধ কাউকে ভালোবেসে ভুল করেছি।
ভুল করে আমি হারিয়ে যাই, অথবা হারিয়ে গিয়ে ভুল করি!
ভেবেছিলাম দিগন্তবলাকা হবো,
ভুল করে হয়ে গেছি মেঘের প্রেমিক!
রোদ্দুর ছুঁতে গিয়ে দেখি- এ পৌষের বাতাস
আমার উষ্ণতাগুলো এভাবেই হয়ে ওঠে শীতের শিশির।
জোছনার জলে সাঁতরাতে গিয়ে নিজেকে পেয়েছি তপ্ত মরুভূমে
দর্পণে তাকিয়ে দেখি ভুল মানুষের ছায়া,
হঠাৎই আমার পৃথিবী কাশফুলের মতো বালিকা হয়ে যায়
এ আমার ভুল চোখ, নাকি দৃশ্যটাই ভুল- আমি বুঝে উঠতে পারি না।
আমার এতটা বয়স তো এক ভুলের প্রামাণ্যচিত্র
কোনো পদক্ষেপে আমি শুদ্ধতার ঘ্রাণ পাইনি আজও।
ভুল বাগানে কি ফুটবে কখনো ফুল?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন