স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

ধ্বংস

মায়াসভ্যতার বিজ্ঞানীরা ভবিষ্যতবাণী করেছিল- আজ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলাম- পৃথিবীর ধ্বংসযজ্ঞ অবলোকন করবো! 'পৃথিবী ধ্বংস হয়ে যাবে' এর চেয়ে খুশির সংবাদ আর কী হতে পারে! তাছাড়া সৃষ্টিকে বুঝতে হলে তো ধ্বংস দেখতে হবে| সুন্দরকে উপলব্ধি করতে হলে যেমন পাশে অসুন্দর থাকতে হয়! আকাশের ঝলমলে চাঁদ তো নিকষ আঁধারেই স্পষ্ট হয়। দিনের উজ্জ্বল আলোতে তার সৌন্দর্য নেই।
আফসোস, ধ্বংসের মতো একটা সুন্দর দৃশ্য দেখা হলো না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন