স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

দীর্ঘশ্বাস

আজিকার সময়টা বড়ই অশান্ত;
সন্ত্রাস দুর্নীতি নিয়ে শতাব্দীর মেলা
বারুদের গন্ধ আর রক্তে হোলি খেলা
পিশাচদের উল্লাসে মানবতা ক্লান্ত।

যৌতুক দিতে না পেরে কত শত জন;
স্বামী অত্যাচারে আজ সংসার বাঞ্চিত
এসিড দগ্ধ আননে হয়ে যে লাঞ্ছিত
নির্জনে নিভৃতে দেয় অশ্রু বিসর্জন।

অবিচার জুলুমের নেই কোন শেষ-
দাম্ভিক হৃদয় জানে নিতে প্রতিশোধ
হারিয়ে ফেলেছে সবে স্নেহ শ্রদ্ধাবোধ
হিংসা অনলে পুড়ে ছাই হলো দেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন