স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

ধর্মহীন নৈতিকতা

খবর শুনে আঁতকে ওঠে প্রশ্ন জাগে সব মনে
তরুণ সমাজ যাচ্ছে কোথায় পিল ইয়াবার দংশনে;
শঙ্কিত হয় দেশবাসি সব কন্ঠে ওঠে চাপা স্বর
রঙ্গিন নেশার মোহে পড়ে নামছে কোথায় বংশধর।

ধর্মকর্ম ডুবছে কেন ধবংস চোরা বালিতে
কোন সে শক্তি দিচ্ছে হানা নৈতিকতার ডালিতে
ভোগবাদিতার মন্ত্র দিয়ে করছে কারা মোহান্ত
মূল্যবোধে বৃদ্ধাঙ্গুলি দেশটা কেন অশান্ত।

সংস্কৃতির কর্মীরা ক্যান প্রভূ মানে পশ্চিমার
ধর্মবিশ্বাস কাচের মতো ভাংছে কেন বেশুমার
তারাই নাকি প্রগতিশীল সুশীল অভিভাবক
বেতার টিভি পত্রিকাতে তাদের বেশি দাপট।

তাদের পাতা ফান্দে পড়ে হচ্ছে মানুষ ধর্মহীন
পিল- ইয়াবার ধারক তারা মূর্খতারী অবার্চীন
ভোগ কামনার স্রোত জোয়ারে ভাসায় তারা দেহ-গা
এই মডেলের অনুসারী ধর্ম করে অবজ্ঞা।

সব সমস্যার সমাধানে নৈতিকতার নেই জুড়ি।
ধর্মছাড়া নৈতিকতা কেবল কথার ফুলঝুরি
ধর্মহীন এই নৈতিকতা করছে যারা আমদানি
তরুণ সমাজ মাতাল করা এটাই তাদের কাম জানি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন