স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

বাংলা আমার

বাংলা আমর মাতৃভাষা
সবার চেয়ে সেরা
সবুজ শ্যামল এদেশ আমর
স্বপ্ন দিয়ে ঘেরা।

বাংলা আমার মায়ের মুখে
মিষ্টি মধুর রোল
কিম্বা বিলের সদ্য পাকা
ধানের দেদুল দোল।

বাংলা আমার দূর অজানায়
বাঁধনহারা ঘুড়ি,
বিশ্বব্যাপী এই ভাষাটির
নেইতো কোন জুড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন