ক্যামনে বলো ঈদের গোলাপ ফুটবে আমার বুকে
উদ্যোম গায়ে কত ছেলের দিন কেটে যায় দুখে
ঈদের দিনেও পায়না তারা নতুন জামা জুতো
পায় যে কেবল নরপশুদের কিল ঘুষি আর গুতো
ফুটবে যেদিন মধুর হাসি সব ছেলেদের মুখে
সেদিন কেবল ঈদের গোলাপ ফুটবে আমার বুকে
ক্যামনে বলো ঈদের গোলাপ ফুটবে আমার বুকে
দিনে দিনে সত্যটা হায় মিথ্যাতে যায় লুকে
চারদিকে আজ বাড়ছে শুধু দ্বেষ বিভেদের গতি
নিজের স্বার্থে লড়ছে সবাই নেই কোন সংহতি
হিংসা- বিভেদ ভুলে যেদিন থাকবে সবাই সুখে
সেদিন কেবল ঈদের গোলাপ ফুটবে আমার বুকে
ক্যামনে বলে ঈদের গোলাপ ফুটবে আমার বুকে
সবখানে যে মুসলিমেরা মরছে ধুকে ধুকে
কোরান হাদিস ভূলে গিয়ে খুব আধুনিক হয়ে
সুখের আশায় ক্রমে তারা যাচ্ছে বিলীন হয়ে
এক হয়ে সব লড়বে যেদিন ঈমান ভারা বুকে
সেদিন কেবল ঈদের গোলাপ ফুটবে আমার বুকে।
উদ্যোম গায়ে কত ছেলের দিন কেটে যায় দুখে
ঈদের দিনেও পায়না তারা নতুন জামা জুতো
পায় যে কেবল নরপশুদের কিল ঘুষি আর গুতো
ফুটবে যেদিন মধুর হাসি সব ছেলেদের মুখে
সেদিন কেবল ঈদের গোলাপ ফুটবে আমার বুকে
ক্যামনে বলো ঈদের গোলাপ ফুটবে আমার বুকে
দিনে দিনে সত্যটা হায় মিথ্যাতে যায় লুকে
চারদিকে আজ বাড়ছে শুধু দ্বেষ বিভেদের গতি
নিজের স্বার্থে লড়ছে সবাই নেই কোন সংহতি
হিংসা- বিভেদ ভুলে যেদিন থাকবে সবাই সুখে
সেদিন কেবল ঈদের গোলাপ ফুটবে আমার বুকে
ক্যামনে বলে ঈদের গোলাপ ফুটবে আমার বুকে
সবখানে যে মুসলিমেরা মরছে ধুকে ধুকে
কোরান হাদিস ভূলে গিয়ে খুব আধুনিক হয়ে
সুখের আশায় ক্রমে তারা যাচ্ছে বিলীন হয়ে
এক হয়ে সব লড়বে যেদিন ঈমান ভারা বুকে
সেদিন কেবল ঈদের গোলাপ ফুটবে আমার বুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন