১.
প্রেমকবিতার জানলা দিয়ে তোমায় দেখি কত
তোমায় নিয়ে উপন্যাসের বাক্য বুনি শত।
আঙুর-দানা তোমার মুখে
ভালো লাগার অন্য সুখে
চলছিল বেশ লুকোচুরি, কাটছিল দিন স্বপ্ন বুনে,
হঠাৎ যেন থামলো সবই
ভাবনা-রকেট, কলম, কবি
চঞ্চলা মন শান্ত নিথর তোমার আজব বায়না শুনে!
২.
তোমার দাবি মানার মতো সাধ্য যতই থাক,
এই অনুচিত মিথ্যা কাজে নয় তো সচল বাক।
আমার কথা অটল পাহাড়; তোমার মনে ঝড়,
ভালোবাসা উড়িয়ে দিলে যেমন ওড়ে খড়!
ভাঙলো মনের ঘর!
নিজের হাতে ফেললে ছিঁড়ে আমার প্রেমের খাতা!
তবু আমি অনড় একা, ঊর্দ্ধে এ মুখ মাথা।
রক্ত যতই ঝরুক বুকে, বাড়ুক ব্যথা ক্ষত,
তোমার অন্যায় আবদারে তাও নয় এ মাথা নত।
প্রেম হলো তাই গত!
৩.
ভালোবাসি, তাই বলে নই অন্ধ তোমার প্রেমে,
চিন্তা বিবেক বন্দী তো নয় তোমার মায়ার ফ্রেমে।
এই পৃথিবী সব দূরে যাক, একলা তবু আছি,
ন্যায়ের পথে গর্ব আমার, সত্য নিয়ে বাঁচি
প্রেমকবিতার জানলা দিয়ে তোমায় দেখি কত
তোমায় নিয়ে উপন্যাসের বাক্য বুনি শত।
আঙুর-দানা তোমার মুখে
ভালো লাগার অন্য সুখে
চলছিল বেশ লুকোচুরি, কাটছিল দিন স্বপ্ন বুনে,
হঠাৎ যেন থামলো সবই
ভাবনা-রকেট, কলম, কবি
চঞ্চলা মন শান্ত নিথর তোমার আজব বায়না শুনে!
২.
তোমার দাবি মানার মতো সাধ্য যতই থাক,
এই অনুচিত মিথ্যা কাজে নয় তো সচল বাক।
আমার কথা অটল পাহাড়; তোমার মনে ঝড়,
ভালোবাসা উড়িয়ে দিলে যেমন ওড়ে খড়!
ভাঙলো মনের ঘর!
নিজের হাতে ফেললে ছিঁড়ে আমার প্রেমের খাতা!
তবু আমি অনড় একা, ঊর্দ্ধে এ মুখ মাথা।
রক্ত যতই ঝরুক বুকে, বাড়ুক ব্যথা ক্ষত,
তোমার অন্যায় আবদারে তাও নয় এ মাথা নত।
প্রেম হলো তাই গত!
৩.
ভালোবাসি, তাই বলে নই অন্ধ তোমার প্রেমে,
চিন্তা বিবেক বন্দী তো নয় তোমার মায়ার ফ্রেমে।
এই পৃথিবী সব দূরে যাক, একলা তবু আছি,
ন্যায়ের পথে গর্ব আমার, সত্য নিয়ে বাঁচি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন