স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

স্বপ্নঘর অত:পর...

অবশেষে কি বিরানভূমি হবে
আমাদের স্বপ্নঘর?
ছেয়ে যাবে নিরাশার আধারে?
অথচ এর দেয়াল গড়া রক্ত-ইটে
তিরিশ লাখ ইট
আছে অশ্র“-সিমেন্টের শক্ত প্রলেপ।
বিএসএফের মুহূর্মুহু গুলিতে
ধ্বসে পড়ছে একেকটি পিলার
আসবাবগুলো ভেসে গেছে ফারাক্কার জলে,
ছাদ উল্টাতে চায় সিডর, আইলা...
আমাদের স্বপ্নঘরে মীরজাফরের জন্ম হয়েছে
মাথার উপর চেপে বসছে বড়বড় জগদ্দলÑ
ট্রানজিট, করিডোর, ঋণচুক্তি...
আমাদের কিছুই করার নাই!
বেরুবাড়ি হারিয়ে আবদ্ধ কাঁটাতারে
টিপাইমুখ বোমের অপেক্ষায় আছি
দেখতে চাই পরিত্যক্ত ধ্বংসাবশেষ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন