স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

মেঘবালিকা

নীরবেই কেটে গেছে বহুকাল
তোমার পানে চেয়ে চেয়ে
             বেড়ে উঠেছে আমার স্বপ্নগাছ ।
অথচ কিছুই বলা হয়নি।
উহ! কি অসহ তোমার অবজ্ঞা দৃষ্টি
 কেপে কেঁপে ঝরে পড়ল
             স্বপ্নগাছের সব সবুজ পাতা
মুখ ফিরিয়ে চলে যাবার আকস্মিক বজ্রপাতে
দুমড়ে মুচড়ে ভাঙলো ডাল ।
তারপর অদেখার অনাবৃষ্টি
কষ্টখরায় চৌচির গাছতলা
শুকিয়েছে শিকড়ের রস, ভিতরে সব আদ্রতা...
তুমি কি পারনা মেঘ বালিকা হতে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন