শীর্ণ দেহে জীর্ণ পোশাক
বাস করে ঐ বস্তিতে,
ডাস্টবিনের নষ্ট খেয়ে
নেই যে তারা স্বস্তিতে।
ব্যস্ত মানুষ ন্যস্ত কাজে
খোঁজ রাখে না তাদের কেউ,
বুকের ভিতর দুখের নদী
নেই সেখানে সুখের ঢেউ।
গ্রাস করেছে ত্রাস তাদেরে
হাজার রকম ভয়ভীতির,
শক্ত লোকের ভক্ত হয়ে
ধার ধারে না ন্যায়-নীতির।
ভাতের আশায় তাদের কথায়
মিছিল সভায় যায় খোকা ,
খোকাই শেষে ‘টোকাই’ সাজে
জীবনটা তার সব ধোঁকা।
বাস করে ঐ বস্তিতে,
ডাস্টবিনের নষ্ট খেয়ে
নেই যে তারা স্বস্তিতে।
ব্যস্ত মানুষ ন্যস্ত কাজে
খোঁজ রাখে না তাদের কেউ,
বুকের ভিতর দুখের নদী
নেই সেখানে সুখের ঢেউ।
গ্রাস করেছে ত্রাস তাদেরে
হাজার রকম ভয়ভীতির,
শক্ত লোকের ভক্ত হয়ে
ধার ধারে না ন্যায়-নীতির।
ভাতের আশায় তাদের কথায়
মিছিল সভায় যায় খোকা ,
খোকাই শেষে ‘টোকাই’ সাজে
জীবনটা তার সব ধোঁকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন