স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

বসন্তের প্রতীক্ষায়...

বসন্ত! তোমার প্রতীক্ষায়-
বিনিদ্র আমি। প্রহর গুনছি সীমাহীন ক্লান্তি আর
হতাশার শীতে জর্জরিত হয়ে।
শূন্য মাঠে বিবিক্ত আমি জীর্ণ মলিন দেহে।
তোমার অনুপস্থিতিতে ঝরে পড়েছে আমার সব স্বপ্ন;
আমার ইচ্ছেগুলো মর্মর ধ্বনি তুলছে
পাতা কুড়ানি মেয়ে আর ঐ পথিকের কদমে।

তুমি এসো, ফিরে এসো। এই আমার কাছে-

শুষ্ক ও বিরস জীবনে তুমি সজীবতা ফিরিয়ে দাও;
মনবৃক্ষের নগ্ন দেহকে ভরিয়ে দাও আশা আকাঙ্ক্ষার পত্র-পল্লবে।

বসন্ত! দোহাই তোমার, তাকাও আমার দিকে...

আর ভুল বুঝাবুঝি নয়; আর অভিমান নয়...
তুমি এসো, আশাহত হৃদয়ে
প্রত্যাশার ফুল ফোটাও;
প্রাণবন্ত করে তোলো কল্পনার রঙিন অনুভূতিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন