স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

মধুমাস

গ্রীষ্মের খরতাপে মাটি যায় ফেড়ে,
মেঘ ডাকে গুরু গুরু ঝড় আসে তেড়ে।
কাঁচা-পাকা ফল ঝরে ভাঙে কত ঘর,
ঝটিকার বেগ দেখে মনে জাগে ডর!
ঝড় শেষে নেমে আসে বৃষ্টির ধারা,
কাঁচা আম কুড়ানোয় মন মাতোয়ারা।

আম জাম জামরুল জ্যৈষ্ঠের ফল,

লিচু আর আনারস মুখে আনে জল!
কাঁঠালের মাঝে পাই লোভনীয় স্বাদ,
ঘ্রাণে তার ভুলে যাই শত অবসাদ।
ভর্তিত আম আর চালতার টক,
এঁকে দেয় চেহারায় খুশির ঝলক!

হাসি গান আহলাদে কেটে যায় মাস,

বার বার আসে ফিরে এই মধুমাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন