স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

অভিসারে এসো

ফুল ফোটেনি ছাপার গাছে ঠিকমতো,
কেউ বোঝেনি সেই কবিতার দিক কতো!
তুমিই কেবল বুঝলে সঠিক, ভ্রান্ত না,
মর্মপীড়ার মাঝেও সেটা সান্ত্বনা।

তোমার কথা ভাবছি রাতে চুপ করে,
সত্যিই তুমি বুঝলে আমায় খুব করে।
আনন্দে তাই আসলো পানি চোখ ছেপে,
মনের দাঁড়ি বাঁচবে না আর শোক মেপে।


রুক্ষ মনে খুশির ঝলক ফের জাগে,
এমন করে কেউ বলেনি এর আগে।
সবাই কেবল আমার ভেতর সুখ খোঁজে,
এখন বুঝি- কেউও আমার দুখ বোঝে।


কাছে এসো ব্যস্ত সময় কাল ঠেলে,
করবো বরণ ভালোবাসার ডাল মেলে।
বাতাস হয়ে আসবে পাতায় দোল দিয়ে,
আনন্দে বুক উঠবে আমার ছলকিয়ে!


অভিসারে গল্প হবে চাঁদ-রাতে,
পুষ্পজলে তোমায় দেবো সাঁতরাতে।
অপেক্ষাটা কতো দিন বা মাস তবে?
বুঝবো তোমায়, বুঝবে আমায় বাস্তবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন