আজকে যখন মেলে ধরি এক বছরের খাতা,
জীবন দেখি এলোমেলো কাজ করেছি যা-তা!
হয়নি কিছুই নিয়মমাফিক যা দেখেছি স্বপন
ভবিষ্যতের জন্য আশার বীজ করিনি বপন।
পাপের জলে গা ভিজেছে, পঙ্কিলতায় মন
খসে গেছে ভব্যতা আর লাজের আবরণ।
রুদ্ধশ্বাসে ছুটে দেখি সামনে মরীচিকা,
চাকচিক্য চোখ ধাঁধালেও ভেতর বিস্বাদ ফিকা!
আড্ডা খেলায় মত্ত আছি গলছে সময়-বরফ,
আমলনামায় হয় না লেখা পুণ্য নেকীর হরফ।
প্রতিদিনই পড়ছে খসে জীবন-ডালের পাতা-
আগামীর ঐ দিনগুলো হোক সফল বিজয়-গাঁথা।
জীবন দেখি এলোমেলো কাজ করেছি যা-তা!
হয়নি কিছুই নিয়মমাফিক যা দেখেছি স্বপন
ভবিষ্যতের জন্য আশার বীজ করিনি বপন।
পাপের জলে গা ভিজেছে, পঙ্কিলতায় মন
খসে গেছে ভব্যতা আর লাজের আবরণ।
রুদ্ধশ্বাসে ছুটে দেখি সামনে মরীচিকা,
চাকচিক্য চোখ ধাঁধালেও ভেতর বিস্বাদ ফিকা!
আড্ডা খেলায় মত্ত আছি গলছে সময়-বরফ,
আমলনামায় হয় না লেখা পুণ্য নেকীর হরফ।
প্রতিদিনই পড়ছে খসে জীবন-ডালের পাতা-
আগামীর ঐ দিনগুলো হোক সফল বিজয়-গাঁথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন