কেটেছে সময় উদ্দাম-অস্থির স্রোতে
মাছের শিরায়, নদীকূল, তরুতলে,
জলের গভীরে বাঁধাভয়হীন ব্রতে
নিস্ফল ঘুরেছি কত অচেনা অঞ্চলে।
ভাসিয়েছি তরী যেদিকে পেয়েছি গতি
কেঁপে কেঁপে উঠি এদিকে ওদিকে দুলি,
লোভে পড়ে যাই, ভাবি না কী পরিণতি
খসে খসে পড়ে বিবেকের কোষগুলি!
মিঠে কালো জাম আছে চোখের আড়ালে
মাকালের রঙ ভুলিয়েছে আবিলতা,
নিয়নের আলো জুড়েছি মনের ডালে
ভুলেছি তোমার জোছনার কোমলতা।
আমার মগজ নিজেই ছিঁড়েছি আমি!
বোধের শরীরে আঘাত হেনেছি খুব,
পড়ন্ত বিকেলে তোমার চরণে থামি
সন্তপ্ত সাগরে একাকী দিয়েছি ডুব।
অকপটে আজ বলে দিই সব কথা
হয়েছিল প্রেম অন্য অনেকের সাথে!
মানিনি বাঁধন বেড়িয়েছি যথাতথা
তোমায় ভাবিনি সেই ঝলসানো রাতে।
লজ্জিত বদনে বলি আমি অপরাধী
ক্ষমা করে দাও, ফিরিয়েছি মনমুখ,
সূর্যমুখী প্রেম শুধু তোমাকেই সাধি
সবকিছু ফেলে তোমাতেই খুঁজি সুখ।
মাসিক পতাকা, নভেম্বর ২০১১
মাছের শিরায়, নদীকূল, তরুতলে,
জলের গভীরে বাঁধাভয়হীন ব্রতে
নিস্ফল ঘুরেছি কত অচেনা অঞ্চলে।
ভাসিয়েছি তরী যেদিকে পেয়েছি গতি
কেঁপে কেঁপে উঠি এদিকে ওদিকে দুলি,
লোভে পড়ে যাই, ভাবি না কী পরিণতি
খসে খসে পড়ে বিবেকের কোষগুলি!
মিঠে কালো জাম আছে চোখের আড়ালে
মাকালের রঙ ভুলিয়েছে আবিলতা,
নিয়নের আলো জুড়েছি মনের ডালে
ভুলেছি তোমার জোছনার কোমলতা।
আমার মগজ নিজেই ছিঁড়েছি আমি!
বোধের শরীরে আঘাত হেনেছি খুব,
পড়ন্ত বিকেলে তোমার চরণে থামি
সন্তপ্ত সাগরে একাকী দিয়েছি ডুব।
অকপটে আজ বলে দিই সব কথা
হয়েছিল প্রেম অন্য অনেকের সাথে!
মানিনি বাঁধন বেড়িয়েছি যথাতথা
তোমায় ভাবিনি সেই ঝলসানো রাতে।
লজ্জিত বদনে বলি আমি অপরাধী
ক্ষমা করে দাও, ফিরিয়েছি মনমুখ,
সূর্যমুখী প্রেম শুধু তোমাকেই সাধি
সবকিছু ফেলে তোমাতেই খুঁজি সুখ।
মাসিক পতাকা, নভেম্বর ২০১১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন