দেখতে ‘কালো’ বলে ওকে অবজ্ঞা করিনি।
আহামরি সুন্দরীর কপটতা থেকে;
অন্তঃসারশূন্য ফর্সার চাকচিক্য থেকে
ওর কালো দেহের অকৃত্রিমতা
আর মনের সরলতাকে ভালোবেসেছি।
পছন্দের মেঘকে জায়গা দিয়েছি আমার আকাশে।
আমি চাঁদ হয়ে ওর সাথে লুকোচুরি খেলি...
আমার নিদারুণ দুষ্টুমিতে ও আত্মহারা,
আমার অকারণ পাগলামিতে ও ক্লান্ত!
মাঝে মাঝে মন ভার করে
কখনো কখনো ঝরে যায়—বৃষ্টি হয়ে!
আমি তখন সূর্য হই—
বাষ্প করে তুলে আনি আমার কাছে।
http://www.amardeshonline.com/pages/details/2011/10/10/110841http://www.amardeshonline.com/pages/details/2011/10/10/110841

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন