স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

ঈদের লাশ এসেছে

                      রোজার গর্ভে থাকে ঈদের ভ্রুণ-
(অপেক্ষা একমাস শাওয়ালে সে নবজাত)
সদাচার সংযমে ঝরে খাদ্যের প্রপাত
দেহে তার। চায় এক পরিবেশ পবিত্র পুষ্টিকর;
শান্তির আবহে বাড়ে সেই স্বপ্নালু শশধর।

কিন্তু এখন এ পরিবেশ ভরা নোংরা জঞ্জালে,
জাগে মিথ্যার বেসাতিরা সিন্ডিকেট চক্রাবালে;
সংঘাত-সন্ত্রাস, হামলা-মামলা, ধর্ষণ-ইভটিজিং
ধর্মনাশে ডাকে সেক্যূলার সেমিনার মিটিং...
শুনি পীড়িত মজলুমের আর্তচিৎকার তীক্ষ্ণ
রোজার পবিত্রতা এখানে বিপন্ন বিঘ্ন,
ঈদের গায়ে তাই অদৃশ্য ক্ষত বাড়ে বেশ প্রদাহ
কদর্য নগ্নতার জলে আবার অবগাহ
                  ঈদের জন্ম তাই খুব সকরুণ!

আজ শাওয়ালে ভুমিষ্ট ঈদ অথচ নেই নি:শ্বাস-
জগতে তাই আসেনি ঈদ এসেছে তার লাশ!
ধর্মহীন পৃথিবীতে ঈদ আসে না জীবিত
শান্তির বার্তা থাকে না যাতে প্রাণহীন দেহ সে-তো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন