স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

বৃষ্টি নেই বিষণ্ণ মেঘে

কাছের মানুষ ভুল বুঝিয়া যখন থাকে দূরে,
বিষণ্ণতার মেঘ জমে যায় মনের আকাশ জুড়ে।
দুঃসহ সেই মেঘের বোঝা গম্ভীর আমার মুখ,
এমন মেঘে বৃষ্টি তো নেই; বিজলী কাঁপায় বুক!

ভাল্লাগে না কোন কিছুই মন উদাসীন থাকে
অস্থিরতার চর জেগে যায় জীবন নদীর বাঁকে!
ইচ্ছে করে কাঁদতে থাকি; বৃষ্টি ঝরাক চোখ,
তবু মেঘে জল নামে না; বাড়ায় বুকে শোক!

কেউ আমারে বুঝতে চায় না সবাই বোঝে ভুল,
দুখসুনামি আঘাত হানে হৃদয় উপকূল
তাদের কেবল রাগ অভিমান- আমার অনুরাগ
কষ্ট পেলেও মনের উঠোন ভালোবাসার বাগ।

মনের কথা কাউকে আমি বলতে পারি না যে!
সংকোচে মন ভাষা হারায় কিংবা কিসের লাজে।
আপনা হতে বোঝে না কেউ আমার সবুজ মন
দুখ-বেদনার মেঘ জমে রয়, নেই তো বরিষণ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন