আমি তোমাকে ভালবাসি
অথচ দেখিনি তোমায় কোন দিন!
তুমি আমার অদৃশ্য মানবী, বাতাসের মতো বিমূর্ত।
মনের কবিতায় আছো শব্দহীন উপমা হয়ে!
আমি তোমাকে এখন দেখতেও চাই না
বন্ধন তৈরীর আগেই তোমাকে নিয়ে ঘুরতে চাই না
যেতে চাই না প্রমোদভ্রমণে, অথবা ডেটিং-এ।
সাঁতারের অনুমোদন না নিয়ে ঢেউ তুলি না বুকের দীঘিতে।
আমার মনের সমস্ত ভালোবাসা,
আমার দেহের সার্বিক পবিত্রতা,
আমার চাহনির সমুদয় নির্মলতা,
আমার ভাবনার সামগ্রিক শুদ্ধতা
আমি গুছিয়ে রাখছি তোমার জন্য।
শুধু তোমার জন্য এ মাটির ব্যাংক।
আমি অন্য অনেকের মতো-
বিলিয়ে দিচ্ছি না আমার প্রেম
রাস্তাঘাটে, পার্কে, রেস্তোঁরায়
অথবা মোবাইল, ফেসবুকে...
আমি বিনিয়োগ করছি না শেয়ারবাজারে
ভয় নেই দরপতনের, সূচক ওঠানামার।
তুমিও কি এরূপ চিন্তা করো?
এমনই ভাবো আমাকে নিয়ে?
আমি জানি না... বিশ্বাস রাখি।
আমি জানি-
ফাগুন এলেই ফুল ফুটবে
তাড়াহুড়ো করার কিছু নেই
অদৃশ্য মানবী,
আমি তোমার অপেক্ষায় আছি...।
অথচ দেখিনি তোমায় কোন দিন!
তুমি আমার অদৃশ্য মানবী, বাতাসের মতো বিমূর্ত।
মনের কবিতায় আছো শব্দহীন উপমা হয়ে!
আমি তোমাকে এখন দেখতেও চাই না
বন্ধন তৈরীর আগেই তোমাকে নিয়ে ঘুরতে চাই না
যেতে চাই না প্রমোদভ্রমণে, অথবা ডেটিং-এ।
সাঁতারের অনুমোদন না নিয়ে ঢেউ তুলি না বুকের দীঘিতে।
আমার মনের সমস্ত ভালোবাসা,
আমার দেহের সার্বিক পবিত্রতা,
আমার চাহনির সমুদয় নির্মলতা,
আমার ভাবনার সামগ্রিক শুদ্ধতা
আমি গুছিয়ে রাখছি তোমার জন্য।
শুধু তোমার জন্য এ মাটির ব্যাংক।
আমি অন্য অনেকের মতো-
বিলিয়ে দিচ্ছি না আমার প্রেম
রাস্তাঘাটে, পার্কে, রেস্তোঁরায়
অথবা মোবাইল, ফেসবুকে...
আমি বিনিয়োগ করছি না শেয়ারবাজারে
ভয় নেই দরপতনের, সূচক ওঠানামার।
তুমিও কি এরূপ চিন্তা করো?
এমনই ভাবো আমাকে নিয়ে?
আমি জানি না... বিশ্বাস রাখি।
আমি জানি-
ফাগুন এলেই ফুল ফুটবে
তাড়াহুড়ো করার কিছু নেই
অদৃশ্য মানবী,
আমি তোমার অপেক্ষায় আছি...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন