স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

রমাজান ডট কম

মেঘের এলার্মে ঘুম ভেঙে যায়
সেহরীর মাধ্যমে একাউন্ট খুলি
ইয়াহু, গুগলে...
বাতাস মেইল করে আযানের ধ্বনি
আমরা জড়ো হই ফেসবুক মসজিদে।
অনলাইনে চলে চ্যাটিং
স্রষ্টার সাথে সৃষ্টির
একবার, দু’বার...পাঁচবার।

মেসেজ পাঠাই পরস্পরকে,
ইনভাইট-সাজেস্ট করি আমরা।
সন্ধ্যায় জড়ো হই ইফতার গ্রুপের সদস্যরা।
মেঘ হঠাৎ বৃষ্টি নামায়;
আমরা ঝরাই অশ্রু
অশ্রূ, বৃষ্টি মিলে একাকার
নগরী ময়লামুক্ত হয়
পবিত্র হয় আমাদের দীল।

ইউটিউব হাফেজে হয় কুরআন ডাউনলোড
অত:পর প্লে হয় তারাবীতে
আমরা শুনতে থাকি..
দৃশ্যটি আপলোড করে কাতেবীন
নেকী আর পূণ্যে ভবে ওঠে
রোজাদারের প্রোফাইল।
যোগাযোগের সবচে’ বড় সাইট রমাজান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন