রাজনীতি মানে নাকি
জনতার ক্ষমতা;
আইনের শাসন ও
সুবিচার মমতা।
ভালো ভালো কত কথা
লেখা থাকে শাস্ত্রে,
নীতির প্রতিফলন
পাবে না তো রাষ্ট্রে।
যখন মাথায় পরে
ক্ষমতার ক্যাপটা;
বদলায় চেহারাটা
জনগণ চ্যাপটা!
দুর্নীতি, পেট-ভরা,
লুটপাট আজ নীতি!
সকলেই জেনে নাও
এই হলো রাজনীতি!
‘চারদলে’ ব্যর্থতা
কুশাসন, দুর্নীতি-
জনগণ পাল্টালো
হিসাবের সুর-গীতি।
‘দশ টাকা চাল দেবো
সার দেবো ফাও ফাও;
চাকুরি তো ঘরে ঘরে’
যত পারো নাও খাও!
বদলাবে দিনমান,
ডিজিটাল হবে দেশ,
পানি-গ্যাস-বিদ্যুৎ
সবকিছু রবে বেশ!
দু’বছর পার হলো
কি যে হলো বাবা রে!
মাথায় কাঁঠাল ভাঙা
খেলা গুটি দাবা রে।
বদলেনি দিন-রাত
শাসকের সাজ-রীতি
জনগণ বুঝে নেয়
এর নাম রাজনীতি!
বিদ্যুৎ গ্যাস বিনে
চাল নেই হাঁড়িতে-
তেল গ্যাস উঠে যায়
বিদেশীর বাড়িতে!
চুক্তির কী বোঝে (!)
ভার্সিটি ‘টিচারে’?
‘দেশপ্রেম’ কার বেশি
জনতার বিচারে!
‘বিরোধীরা’ চুপ থাকে
তেল গ্যাস চুক্তিতে,
হরতাল ডাকে তারা
নেতাদের মুক্তিতে!
হুঙ্কার ছাড়ে শুধু
তারেকের মামলায়,
চিল্লায় গলা ফাটে
পুলিশের হামলায়।
দেশের স্বার্থে কারো
নেই সুর কাজ গীতি,
বুঝে গেছি আজ আমি
এর নাম রাজনীতি!
শাওনের গুলি খেয়ে
পরলোকে ইব্রাহিম,
বদি মিয়া পিটিয়ে তো
সবকিছু করে হিম!
খাল, জমি, নদী-চর
দখলের পাঁয়তারা,
যা পায় সম্মুখে
সবকিছু খায় তারা!
সাংসদ মানে তাই
ক্ষমতা ও গ্রাসনীতি,
বুঝে নিই মনে মনে
এর নাম রাজনীতি!
র্যাব যেন হলো আজ
খুনিদল, বড় গ্যাং!
অবিচারে লোক মারে
‘লিমনের’ নাই ঠ্যাং।
কথামতো চলবে না
কোন বস-ভায়া রে!
অবাধ্য হয়েছে তো
দাও ক্রসফায়ারে।
পুলিশ তো সর্বদা
মারমুখি ভূমিকায়;
‘নাসিমেরা’ মার খায়
চারদল ক্ষমতায়।
রাস্তায় নামে ওরা
শৃঙ্খলা ব্যাঘাতে,
‘ফারুকের’ মাথা ফাটে
পুলিশের আঘাতে।
মারধর গ্রেফতার
পুলিশের খাস নীতি!
মনে মনে বলি আমি
এর নাম রাজনীতি।
আধিপত্য, গ্রুপিং
ভার্সিটি হলেতে,
গোলাগুলি, কোপাকুপি
পড়ালেখা জলেতে!
টেণ্ডার, চাঁদাবাজি
মাদকের কারবার!
মাঝে থেকে ‘বকরেরা’
মরে পুড়ে ছারখার।
ক্যাম্পাসে, হলে আজ
আতঙ্ক-ত্রাস-ভীতি,
অস্ফুটে বলি আমি
এই তবে রাজনীতি!
পেটমোটা কুমিরেরা
আরো চায় গিলতে!
সেরা চোর ধনীদের
কাতারে যে মিলতে।
শেয়ারবাজারে তাই
কারসাজি, ধপ্পাস!
গরীবের পেটে লাথি
নিভে আসে প্রশ্বাস।
তদন্ত হয় তবু
আসামীরা আড়ালে!
কেঁচো নয়, সাপ আসে!
হাত আরো বাড়ালে।
সুতো তাই ঢিলা হয়
কাটছাট খাঁজনীতি,
সকলেই বুঝে যায়
এটা হলো রাজনীতি!
এই দল, সেই লীগ
ভুঁইফোড় কত নাম,
নেতাদের নাম নিয়ে
খারাপের যত কাম!
তদবির, দলাদলি
ভাগাভাগি ভাঁজনীতি,
অস্ফুটে বলি আমি
এর নাম রাজনীতি!
ভোট চাই হতে হবে
নির্দল সরকারে,
ক্ষমতায় এসে বলি
আর নাই দরকার-এ!
বাজাই দরদী সেজে
ডুগডুগি করতাল,
ভালো নয়, চাই না তো
লাগাতার হরতাল।
মানি না তো প্রাক-কথা
শালীনতা লাজ-নীতি,
যাতে নেই শেষ কথা
তার নাম রাজনীতি!
এইভাবে দিনকাল
চলছে ও চলবে!
জনতার ভাগ্যে কি
সোনা কভূ ফলবে?
স্বপ্ন তো দেখি তবু
বুক বাঁধি আশাতে,
ভরবে কি পৃথিবীটা
সুখ ভালোবাসাতে?
জনতার কল্যাণে
কবে হবে রাজনীতি,
বলবো যে কোন্ দিন
নীতিরাজা রাজনীতি।
মাসিক পতাকা, সেপ্টেম্বর ২০১১
জনতার ক্ষমতা;
আইনের শাসন ও
সুবিচার মমতা।
ভালো ভালো কত কথা
লেখা থাকে শাস্ত্রে,
নীতির প্রতিফলন
পাবে না তো রাষ্ট্রে।
যখন মাথায় পরে
ক্ষমতার ক্যাপটা;
বদলায় চেহারাটা
জনগণ চ্যাপটা!
দুর্নীতি, পেট-ভরা,
লুটপাট আজ নীতি!
সকলেই জেনে নাও
এই হলো রাজনীতি!
‘চারদলে’ ব্যর্থতা
কুশাসন, দুর্নীতি-
জনগণ পাল্টালো
হিসাবের সুর-গীতি।
‘দশ টাকা চাল দেবো
সার দেবো ফাও ফাও;
চাকুরি তো ঘরে ঘরে’
যত পারো নাও খাও!
বদলাবে দিনমান,
ডিজিটাল হবে দেশ,
পানি-গ্যাস-বিদ্যুৎ
সবকিছু রবে বেশ!
দু’বছর পার হলো
কি যে হলো বাবা রে!
মাথায় কাঁঠাল ভাঙা
খেলা গুটি দাবা রে।
বদলেনি দিন-রাত
শাসকের সাজ-রীতি
জনগণ বুঝে নেয়
এর নাম রাজনীতি!
বিদ্যুৎ গ্যাস বিনে
চাল নেই হাঁড়িতে-
তেল গ্যাস উঠে যায়
বিদেশীর বাড়িতে!
চুক্তির কী বোঝে (!)
ভার্সিটি ‘টিচারে’?
‘দেশপ্রেম’ কার বেশি
জনতার বিচারে!
‘বিরোধীরা’ চুপ থাকে
তেল গ্যাস চুক্তিতে,
হরতাল ডাকে তারা
নেতাদের মুক্তিতে!
হুঙ্কার ছাড়ে শুধু
তারেকের মামলায়,
চিল্লায় গলা ফাটে
পুলিশের হামলায়।
দেশের স্বার্থে কারো
নেই সুর কাজ গীতি,
বুঝে গেছি আজ আমি
এর নাম রাজনীতি!
শাওনের গুলি খেয়ে
পরলোকে ইব্রাহিম,
বদি মিয়া পিটিয়ে তো
সবকিছু করে হিম!
খাল, জমি, নদী-চর
দখলের পাঁয়তারা,
যা পায় সম্মুখে
সবকিছু খায় তারা!
সাংসদ মানে তাই
ক্ষমতা ও গ্রাসনীতি,
বুঝে নিই মনে মনে
এর নাম রাজনীতি!
র্যাব যেন হলো আজ
খুনিদল, বড় গ্যাং!
অবিচারে লোক মারে
‘লিমনের’ নাই ঠ্যাং।
কথামতো চলবে না
কোন বস-ভায়া রে!
অবাধ্য হয়েছে তো
দাও ক্রসফায়ারে।
পুলিশ তো সর্বদা
মারমুখি ভূমিকায়;
‘নাসিমেরা’ মার খায়
চারদল ক্ষমতায়।
রাস্তায় নামে ওরা
শৃঙ্খলা ব্যাঘাতে,
‘ফারুকের’ মাথা ফাটে
পুলিশের আঘাতে।
মারধর গ্রেফতার
পুলিশের খাস নীতি!
মনে মনে বলি আমি
এর নাম রাজনীতি।
আধিপত্য, গ্রুপিং
ভার্সিটি হলেতে,
গোলাগুলি, কোপাকুপি
পড়ালেখা জলেতে!
টেণ্ডার, চাঁদাবাজি
মাদকের কারবার!
মাঝে থেকে ‘বকরেরা’
মরে পুড়ে ছারখার।
ক্যাম্পাসে, হলে আজ
আতঙ্ক-ত্রাস-ভীতি,
অস্ফুটে বলি আমি
এই তবে রাজনীতি!
পেটমোটা কুমিরেরা
আরো চায় গিলতে!
সেরা চোর ধনীদের
কাতারে যে মিলতে।
শেয়ারবাজারে তাই
কারসাজি, ধপ্পাস!
গরীবের পেটে লাথি
নিভে আসে প্রশ্বাস।
তদন্ত হয় তবু
আসামীরা আড়ালে!
কেঁচো নয়, সাপ আসে!
হাত আরো বাড়ালে।
সুতো তাই ঢিলা হয়
কাটছাট খাঁজনীতি,
সকলেই বুঝে যায়
এটা হলো রাজনীতি!
এই দল, সেই লীগ
ভুঁইফোড় কত নাম,
নেতাদের নাম নিয়ে
খারাপের যত কাম!
তদবির, দলাদলি
ভাগাভাগি ভাঁজনীতি,
অস্ফুটে বলি আমি
এর নাম রাজনীতি!
ভোট চাই হতে হবে
নির্দল সরকারে,
ক্ষমতায় এসে বলি
আর নাই দরকার-এ!
বাজাই দরদী সেজে
ডুগডুগি করতাল,
ভালো নয়, চাই না তো
লাগাতার হরতাল।
মানি না তো প্রাক-কথা
শালীনতা লাজ-নীতি,
যাতে নেই শেষ কথা
তার নাম রাজনীতি!
এইভাবে দিনকাল
চলছে ও চলবে!
জনতার ভাগ্যে কি
সোনা কভূ ফলবে?
স্বপ্ন তো দেখি তবু
বুক বাঁধি আশাতে,
ভরবে কি পৃথিবীটা
সুখ ভালোবাসাতে?
জনতার কল্যাণে
কবে হবে রাজনীতি,
বলবো যে কোন্ দিন
নীতিরাজা রাজনীতি।
মাসিক পতাকা, সেপ্টেম্বর ২০১১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন