স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

বিরাট-গরু ছাগলের হাট

শুদ্ধিকরণের নামে বাংলা ভাষার বলাৎকার করে দিয়েছে ব্যাকরণবিদরা‍। এখন সর্বত্র সাইবোর্ডগুলোতে দেখি "গরু-ছাগলের বিরাট হাট‍"। এর মতো ফালতু বাক্য আর হয় না‍।

আগে যখন মাইকে শুরুতেই উৎসবমুখর উচ্ছ্বসিত কণ্ঠে বেজে উঠতবি...রা...ট গরু ছাগলের হাটতখন শ্রোতা-দর্শকের কাছে আলোড়ন তৈরি হতো‍। গরুছাগলের হাট বসছে, এটা সবাই জানে‍। এখানে ঘোষণার আকর্ষণ হচ্ছে, এই হাটটা বিশাল বড়‍। 

'বিরাট' শব্দের মতো একটি ঘোষণামূলক আকর্ষণীয় বিশেষণ যদি বাক্যের শুরুতেই না বলা হয়, তাহলে ওই বাল বলার আর কোনো মানে হয় না‍। পুরো এক্সপ্রেশনে আর কি কোনো প্রাণ থাকে?

একইভাবে, খাঁটি গরুর দুধ এখানে অবশ্যই 'খাঁটি' শব্দটা আগে বলতে হবে‍। গরুর দুধ যে বিক্রি হয়, সেটা সবাই জানে‍। ক্রেতার কনসার্ন হচ্ছে 'খাঁটি' কিনা‍। তো সেই কথাটাই আগে বলতে হবে‍। 

কিন্তু শুদ্ধতার নামে কোন শালা এখানে মাতব্বরি করলো যে, নিয়ম বানালো, বিশেষণকে সংশ্লিষ্ট বিশেষ্যর আগে লাগাতে হবে? এমন মূর্খ বলদ কীভাবে আবার বৈয়াকরণ হয়ে ওঠে?

বিশেষণের কাজ হচ্ছে বিশেষ্যকে মডিফাই করা‍। তো যখন একাধিক বিশেষণ থাকবে, তখন সেটা বক্তব্যের গুরুত্ব, জোর ও বিশেষত্ব বিবেচনায় বিন্যস্ত হতে হবে‍। তাতে কোনো ভুল হবে না‍। এখানে যে ভুল ধরতে আসবে, ভুলটা বরং তারই‍।

যখন বিশেষ্য হিসেবে হাটের কথা বলা হচ্ছে, তখন 'গরু-ছাগলের' ও 'বিরাট' এই দুটো পদই হাটকে বিশেষায়িত করছে‍। তাহলে কতটা মূর্খ হলে একজন ভাবতে পারে যে, 'বিরাট' নাকি গরুছাগলকে মডিফাই করছে!

আবার দেখুন, 'খাঁটি গরুর দুধ‍'। এখানে মূল বিশেষ্য 'দুধ‍'। ফলে 'গরুর' শব্দটা যদিও সম্বন্ধবাচক মনে হচ্ছে, কিন্তু মূলত বিশেষণের ভূমিকা পালন করছে। তাহলে দেখা যাচ্ছে, এসব বাক্যে দুটো করে বিশেষণ‍। দ্বিতীয় বিশেষণ যাকে বিশেষায়িত করছে, প্রথমটিও তাকেই করছে‍।

যদি বলি, "একটা সুন্দরী মেয়ে দেখলাম‍"। এখানে 'একটা' ও 'সুন্দরী' দুটোই বিশেষণ‍। 'সুন্দরী' যাকে মডিফাই করছে, 'একটা' তাকেই মডিফাই করছে‍। এটা মনে করার কারণ নাই যে, 'একটা' শব্দটা 'সুন্দরী'কে মডিফাই করছে‍, সুতরাং শুদ্ধ করে বলতে হবে "সুন্দরী একটা মেয়ে‍"। 

আরে মিয়া! এভাবে বলতে হলে তো সুন্দরী শব্দটাও 'একটা' শব্দটাকে মডিফাই করছে‍। নাহলে 'সুন্দরী' কেন 'একটা'র পাশে বসেছে?

ইংরেজিতে এসব ঝামেলা নাই‍। 

A girl, A beutiful girl. 

The student, The college student. 

A bazar, A cow-bazar. A big cow-bazar.

তাহলে এই অতি পণ্ডিতদের হাত থেকে বাংলা ভাষাকে কীভাবে রক্ষা করা যাবে? 

---

(দ্রষ্টব্য: গরু শব্দের বানান নিয়ে আবার কথা বলতে আইসেন না‍। আপাতত আমি 'গোরু' চিনি না)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন