স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

এমন বৃষ্টির দিনে

এমন বৃষ্টির দিনে—যদি একা—থাকাই লাগে দূরে
সকল অফিস তবে
—বজ্রপাতে—ভাঙুক হুড়মুড়ে!

বৃষ্টি এলেই আমার
—তৃষ্ণা বাড়ে—তপ্ত হয়ে ওঠে বুক
ফাইল পত্তর সব
—এলোমেলো—আকাশ দেখি ভ্রূকুট!

তিনটা ভবন পরে
—যে জানালা—রুদ্ধ ভীষণ কাতর
মাতাল হাওয়ার তালে
—মনে চায়—সজোরে ছুঁড়ি পাথর!

হঠাৎ ভিডিও কলে
—অকারণ—কেন এলে একঝলক
বুকেপিঠে রোমকূপে
—মুদ্রা নাচে—এঁকে ফেলে নামফলক!

শ্রাবণশরীরে শুধু
—মেঘরঙ—আকাশও থাকে আর্দ্র
পিপাসা মিটবে তবে
—এ মুহূর্তে—তুমি যদি হও ভাদ্র‍।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন