হঠাৎ হঠাৎ তোমার মুখটা আমি দেখতে পাই। মুহূর্তেই আবার ভুলে যাই। কিছুতেই মনে করতে পারি না ওই গঠন, ভেজা অধরের মায়াবী প্রতিচ্ছবি।
তবে কি আমার হৃদয়ে তুমি নেই? তা কেন হবে? ভুলে যাই বলেই তো তোমাকে দেখার ইচ্ছে জাগে। তোমার অস্পষ্ট আকৃতিই এক অন্তহীন আকর্ষণ।

অধরা, তোমাকে বলি: আমার শৈশবের প্রেম কাশফুলের মতো বালিকা। ঝিরঝিরে বাতাসে
তার মুখ দুলে ওঠে মনের পর্দায়। সেই অবয়ব কখনো স্পষ্ট হয়ে আমার সামনে
দাঁড়ায় না। কিংবা এমনও হতে পারে, আমার চোখজোড়া তা ধারণ করতে পারে না।
কিন্তু জানো অধরা? এখন সেই শুভ্র চেহারায় আমি ফিনকি দেওয়া রক্ত দেখি। লাল পাড় এঁকে সাদা শাড়ির আঁচল ধীরে ধীরে মিলিয়ে যায় দিগন্তে। তার ঝাপসা মুখের দিকে তাকালে আমার বুক ভেঙে যায়।
ফেসবুক

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন