স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

বিয়ের দাওয়াত

আমাদের বাসার নিচতলায় একটা বিয়ে হয়ে গেল। ওপরে শুধু আমরাই থাকি। অথচ দাওয়াত দেওয়া দূরে থাক, আমাদের দিকে তাকানোর সময় পেল না। কয়েকদিন ধরে বাসায় ফেরার সময় ব্যাপক রান্না বান্নার আয়োজন দেখি, ভেতরে গান-বাজনা- সেকি উৎসব! 

একবার মনে হলো, গিয়ে খোঁজখবর নিই- সবকিছু ঠিক আছে কিনা। বাজার করতে আর কি কিছু বাকি আছে? গুরুত্বপূর্ণ কেউ দাওয়াতে বাদ গেল না তো! বিয়ের কার্ড কি আর পড়ে আছে? রান্না বান্না কিন্তু সেইরকম করতে হবে। বৃষ্টির সময় অনেক ঝামেলা হতে পারে, সেগুলো আগে থেকে ভাবতে হবে। বাচ্চা-কাচ্চারা আনন্দ করুক, তবে তাদের সামলে রাখারও ব্যাপার আছে। অনেক মানুষের যাতায়াত, দারোয়ানকে আরো সতর্ক করে দেওয়া দরকার। 



ফটোগ্রাফার ক্যামেরাম্যান যেন সময়মতো আসে। দেখা গেল আসল মুহূর্তটাই ভিডিও হলো না। মোবাইল কামেরায় মোটেই ভরসা করা যাবে না।
কিন্তু হায়! 

‘আমাদের কেউ ডাকে নি,
মাছের কাঁটা আর গরুর হাড় দেখিয়ে দেখিয়ে চুষেছে বিয়ে বাড়ির লোকেরা
দর্শকের মতোন দূর থেকে দেখেছি ভেতরে আনন্দ উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে!
আমাদের দিকে ওরা ফিরেও চায়নি!

আমার কাঁধ ছুয়ে বন্ধু বললো, দেখিস আমরাও একদিন…’

হে জগদ্বাসী, আমাদের বিয়েতে আপনাদের দাওয়াত। আপনারা ফেসবুকে লাইক কমেন্ট করে খোঁজখবর নিয়েন...

ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন