স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

পিচ্চি আল মাহমুদ!

পাশে একটা পিচ্চি দাঁড়িয়ে আছে। সাথে তার বাবা। তারা সিট পায় নি। আমার দিকে তাকিয়ে পিচ্চিটা মিষ্টি করে একটা হাসি দিল। সেই হাসির মধ্যে অন্তরঙ্গ ভাব জমানো একটা ইঙ্গিত আছে। আমিও প্রতিদানে যথাসম্ভব মিষ্টি হাসি দিলাম। দেখি পিচ্চির চোখে মুখে দ্বিগুণ দীপ্তি। আমি এবার আরো এক ধাপ অগ্রসর হই।
-তোমার নাম কী?
-আল মাহমুদ। মুখের সেই হাসিমাখা আভা বদলে সে এখন সুবোধ শিশু।
-তুমি আমার কোলে বসো আল মাহমুদ।
মাহমুদ লাফ দিয়ে আমার কোল দখল করে নিল।



আল মাহমুদের সাথে আমার কথাবার্তা:
- আল মাহমুদ, তুমি কি স্কুলে যাও?
- জ্বি, আমি ক্লাস টুতে পড়ি।
- তোমার বাংলা বইয়ে কী কী কবিতা আছে?
- জসিম উদ্দিনের কবিতা আছে।
বলার ভঙ্গি এমন যেন জসিম উদ্দীনকে সে খুব চেনে।
-আল মাহমুদ নামে একজন কবি আছে। জানো?
-না। সে কী করে?
-কবি আল মাহমুদ। বইয়ে তার কবিতাও থাকে। জসিম উদ্দীনের মতো বড় কবি।
-জসিম উদ্দীন তো বড় না! তার কবিতা ছোট...


ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন