প্রতিদিন অসংখ্যবার ঢাকা শহরের ওপর বিরক্ত হই। অজস্র ইচ্ছা আমি কবর দিই
ঢাকার রাজপথে। রাস্তার পিচে পিষে ফেলি সময়ের ভালো থাকা। ঢাকার বৈরি বাতাসে
উড়ে যায় আমার হাতের মুঠোয় থাকা হাজারও সুযোগ। প্রতিরাতে ঘরে ফিরে ঢাকার
গোষ্ঠী উদ্ধার করতে করতে ঢলে পড়ি।
প্রতিবার ঘুম থেকে উঠে মনে হয় ঢাকা অনেক সম্ভাবনার। বিকশিত জীবনের হাতছানি দিয়ে ঢাকা আমার উচ্চাভিলাশে পাখনা লাগায়। আমি ঢাকায় থাকার সুবিধা নিয়ে চোখ মেলে দুনিয়া দেখি। ঢাকাকে ঘিরে বড় হয় আমার আপন সত্তা।
আহা, ঢাকা!
আমার অগণিত ক্লাস-অফিস ধ্বংস করেছে ঢাকা। অনেক মানুষের পরীক্ষা আস্তাকুড়ে দিয়েছে ঢাকা। মানুষকে রোবট বানিয়েছে ঢাকা। জীবনকে দুর্বিষহ করেছে ঢাকা। মানুষকে স্বপ্ন দেখিয়েছে ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন