একটা কথা- সেই কথাটা উচ্চারিত হওয়ার পর আর কিছুই বাকি থাকে না। সবকিছুই
অর্থহীন হয়ে যায়। মাথার উপরের আকাশ হুড়মুড় করে ভেঙে পড়ে। পায়ের নিচে মাটি
সরে যায়। একটা মানুষ নিদারুণ অসহায় হয়ে সাঁতরাতে থাকে। তলিয়ে যেতে থাকে
অন্তহীন শূন্যতায়। তার সামনে সামান্য খড়কুটোও থাকে না...
একটা সময় ছিল, খুব সামান্য কারণে কিংবা অকারণে মন খারাপ হতো। তখন খুব দুঃখের একটা উপন্যাস পড়তাম কিংবা ঘর অন্ধকার করে শুয়ে থাকতাম আর ঘুমিয়ে যেতাম। হায়! ইদানীং পড়তেও ভালো লাগে না, ঘুমও আজকাল ছাড়া ছাড়া দুঃস্বপ্নের। আবার সুযোগও থাকে না।

একটা মানুষ সবসময় মনে করে, তার মনখারাপ। কেউ তাকে সান্ত্বনা দিক, সুখের
ছোঁয়া দিক। কিন্তু সে জানে না, একই সময়ে আরেকজন ভয়ংকর কষ্টের উনুনে জ্বলছে।
তার মাটির ঢাকনায় চাপা আছে ভেতরের টগবগ করা ফুটন্ত অবয়ব...
সেই মানুষটা যখন সহ্য করতে না পেরে কাউকে স্মরণ করে, তখন সান্ত্বনা দিতে চায়, পেতেও। তখন কি কোমল হওয়া যায় না?
ফেসবুক
সেই মানুষটা যখন সহ্য করতে না পেরে কাউকে স্মরণ করে, তখন সান্ত্বনা দিতে চায়, পেতেও। তখন কি কোমল হওয়া যায় না?
ফেসবুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন