স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

স্বপ্ন

রিক্সায় করে বাসায় ফিরছিলাম। হঠাৎ এক প্রিয় বন্ধুর কল। রিসিভ করতেই অপর প্রান্তে উচ্ছ্বসিত ধ্বনি! খুবই আনন্দিত কণ্ঠ! সে জানালো তার কয়েকটি স্বপ্নের একটি স্বপ্ন আজ পূরণ হয়েছে। একটা ভালোলাগা আমার নিজেকেও ছুঁয়ে গেল। জানতে চাইলাম কোন স্বপ্নটা? সে খুব উৎসাহের সাথে জানালো, ‌'আমার অনেক দিনের স্বপ্ন- ব্যাংকে আমার একটা একাউন্ট থাকবে। আজ একটা একাউন্ট খুললাম।' আমি কী বলবো হঠাৎ বুঝে উঠতে পারলাম না। আমার এই বন্ধুটি আর আমি ছোট থেকে একসাথে বেড়ে উঠেছি। এসএসসি পর্যন্ত পড়েছি তার সাথে। দুর্ভাগ্য যে, ইন্টারমিডিয়েট পার হবার আগেই তার পড়াশুনা গুটিয়ে গেছে। এতে আমাদের বন্ধুত্বে কোনো চিড় ধরেনি। বন্ধুটি এখন শ্যামনগরে (সাতক্ষীরা) ‌'সৃজনী' কোম্পানিতে কাজ করে। ছোটো খাটো যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করে, আমিও করি। আজ শুধু অনুভব করছি- স্বপ্ন যতই ছোট হোক, পূরণ হবার এক অপার আনন্দ আছে। অল্প চাওয়াতেও সুখ পাওয়া যায় কম না। সকলের স্বপ্ন পূরণ হোক।
ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন