স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

নওরোজে নবজন্ম

(সোহেল নওরোজকে নিবেদিত)

প্রতিটি নতুন দিনে নবজন্ম নাও তুমি
সূর্যের উদয় সে তো আলোকিত বসুন্ধরা,
তোমার মননে আছে স্বপ্নের আবাসভূমি
সততার পথে তাই সময়ের বাঁচা-মরা।

আমার জীবনে তুমি যেভাবে দিয়েছো দেখা
হঠাত্‍ গিয়েছে ধু ধু মরু জলোচ্ছ্বাসে ভাসি,
'শুভ জন্মদিন' বলে হয় না তো সব লেখা
প্রতিদিন প্রাণ পাক এই ভালোবাসাবাসি!
ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন