তুমি আমাকে বলো, ‘এতো কথা বলার দরকার নেই, বই পড়ো।’
তোমাকে কী করে বুঝাই- ‘তুমিই আমার কাছে এক দুর্লভ গ্রন্থ!’
তোমার চোখ পৃথিবীর শ্রেষ্ঠ রহস্যোপন্যাস
চাহনির নাটকীয় নাচন ঘটনার তাৎপর্যবহ ইঙ্গিত
আমি রুদ্ধশ্বাস অপেক্ষা করি- পরিস্থিতি কোন দিকে মোড় নেয়...
তোমার কণ্ঠস্বরের উঠানামা ইতিহাসের উত্থান-পতন জানান দেয়
কখনো কখনো তোমার অভিমানকে যুক্তরাষ্ট্র-রাশিয়ার স্নায়ুযুদ্ধ ভেবে ভুল করি
কপালে আছড়ে পড়া অবিন্যস্ত চুল দেখে
বুঝতে পারি ভৌগোলিক জাতীয়তাবাদের ভবিষ্যৎ বিপর্যয়।
তোমার মসৃণ ত্বক আধুনিক ভূতত্ত্বের বিস্ময়
মধ্যাকর্ষণের শক্তিসমেত বিজ্ঞানের সমস্ত পাঠ তোমার ঠোঁটে,
ভ্রু’র রেখা দেখে বুঝে ফেলি জ্যামিতিক মহাজাগতিক সূত্র,
নাসিকার পাহাড়ি সৌন্দর্যে চিত্রকলা-স্থাপত্যবিদ্যা আর অপঠিত থাকে না
তোমার আঙুল ছোঁয়ার আকুলতায় যাবতীয় প্রযুক্তিবিদ্যার কৌশল জানতে হয়!
তোমার সাদামাটা ‘কেমন আছেন’ জিজ্ঞাসাও
সাহিত্যের শ্রেষ্ঠ নন্দনশৈলী হয়ে ধরা দেয়
তাড়াতাড়ি ঘুমানোর তাগিদে আমার চিকিৎসাবিজ্ঞান মুখস্ত হয়ে যায়
তোমাকে অনুভব করতে গিয়ে আয়ত্ব করি মানবিক দর্শন
কেবল ভালোবাসার হিসেব করতে গিয়ে আমি বেহিসেবী হয়ে পড়ি
বরাবরই অঙ্কে কাঁচা বুঝি তাই...
তোমাকে পড়তে পারলে দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জিত হয়
তোমার ভালোবাসায় হতে পারি জগদ্বিজয়ী।
ফেসবুক

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন