আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।
অধরা-৪
হরতালের মধ্যে আমার চলাফেরা নিয়ে অধরা উদ্বিগ্ন থাকে। আমি যেন বাইরে বের
না হই- সেজন্য থাকে তার সতর্কবার্তা। ইথারে ভেসে আসা সাবধানবাণী আর
কণ্ঠস্বরের উদ্বিগ্নতা আমাকে মোহিত করে। একজন মানুষের জন্যে মায়াবতী কারো
উদ্বিগ্নতা দেখতে এত ভালো লাগে! মাঝে মধ্যে আমার ইচ্ছে হয়- আমি অধরার সাথে
ভয়ংকর খেলায় মেতে উঠি, সত্যমিথ্যার ভীতিকর গল্পে ওকে চরম উৎকণ্ঠার দিকে
ঠেলে দিই! শুকনো পাতার মতো ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে উপলব্ধি করতে পারবো-
মমতার কী গভীর সমুদ্র ওখানে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন