অধরার সাথে কথা বলার জন্য আমি তৃষিত থাকি। কিন্তু যখন তার সামনে যাই, আমার
কথা বলতে ইচ্ছে করে না, কিংবা বলতে পারি না। না, ভয় পাই না, লজ্জা পাই না।
হয়তো আমি সবকিছু ভুলে যাই কিংবা ভেবে রাখা কথাগুলো মূল্যহীন হয়ে পড়ে! অথবা
আমার কোনো কথা নেই, থাকতে পারে না। অধরা কথা বললেই চলবে। আমি অনন্তকাল
শুনে যেতে পারবো তার কথা। আমার মনে হয়, কিছু কিছু সময় মানুষ অনুভবের জগতে
বাস করে। আমার পৃথিবীও তখন অনুভূতিময় । আমি কথা বলার চেয়ে ওর কথাকে অনুভব
করি।
একসময় অধরাও নীরব হয়ে যায়। তবু আমি শুনতে পারি তার কথা। তার মুখ বন্ধ থাকলেও দেহতরঙ্গ কথা বলে। শরীরের সলজ্জ ভঙ্গিমা আমাকে মাতাল করে। আমি অনুভূতিহীন হয়ে পড়ি। অধরা ধীরে ধীরে ‘অধরা’ হয়ে ওঠে…
ফেসবুক
একসময় অধরাও নীরব হয়ে যায়। তবু আমি শুনতে পারি তার কথা। তার মুখ বন্ধ থাকলেও দেহতরঙ্গ কথা বলে। শরীরের সলজ্জ ভঙ্গিমা আমাকে মাতাল করে। আমি অনুভূতিহীন হয়ে পড়ি। অধরা ধীরে ধীরে ‘অধরা’ হয়ে ওঠে…
ফেসবুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন