আমাদের ছোট বোন
আদরের ময়না;
সারা বাড়ি হই চই
হাতে পায়ে গয়না।
বেঁচে আজ নেই তাই
মাতামাতি হয় না।
অবলোয় চলে যাওয়া
মা'র বুঝি সয় না;
সারা দিন চুপচাপ
কথা খুব কয় না,
শান্তির সুবাতাস
এই বাড়ি বয় না।
সব আছে ঠিকঠাক
নেই শুধু ময়না
তিন দুই যোগ দিলে
পাঁচ হয়, ছয় না!
আদরের ময়না;
সারা বাড়ি হই চই
হাতে পায়ে গয়না।
বেঁচে আজ নেই তাই
মাতামাতি হয় না।
অবলোয় চলে যাওয়া
মা'র বুঝি সয় না;
সারা দিন চুপচাপ
কথা খুব কয় না,
শান্তির সুবাতাস
এই বাড়ি বয় না।
সব আছে ঠিকঠাক
নেই শুধু ময়না
তিন দুই যোগ দিলে
পাঁচ হয়, ছয় না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন