স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

বন্ধ্যত্ব

জোছনায় ধুয়ে যায় পুরো পৃথিবী
নদীর যৌবন ফেরে জোয়ারে
অথচ চাঁদহীন কবির আকাশ!
অদ্ভুত আঁধার এলো জীবনে।


হলদে শাড়ী গায়ে ফাগুন এলো, চুলখোলা
বনবালিকারা লাল টিপ পরে
কবি উপমা খুঁজে হয়রান!
কবির দৃষ্টি ফুরিয়েছে।


কবির বারান্দায় গল্পের আসর
অদূর বাগানে পঙ্ক্তির ঘ্রাণ
শব্দ-আলোর বিচ্ছুরণ জোনাকীর দেহে
শব্দের ভিতরে শুয়ে কবি নিঃশব্দ!
বেঘোরে ঘুমায়।


জগতের কিছুই চোখে পড়ে না, অস্তিত্বহীন সব
অথবা কবি অস্তিত্বহীন নিজেই!
কাব্যপ্রজননে বন্ধ্যত্ব বিরাজ
কবি ভালোবাসা হারিয়েছে।


মাসিক পতাকা, মার্চ ২০১২ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন