স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

চুম্বক

তুমি এসো না আমার দৃষ্টিসীমায়
তোমায় দেখলে  আমি আনমনা হই
এলোমেলো হয় জগত
আমি নিজেকে সামলাতে পারি না।

তুমি আমার সামনে এসো না
তোমার সাক্ষাতে ভেঙে যায় মনের পারদ
বুকের দীঘিতে ওঠে ঢেউ
আমি সাঁতার জানি না।

তুমি দাঁড়িয়ো না সুমুখে আমার
তোমার টোল পড়া গাল আমাকে বিভ্রান্ত করে
চিবুকের তিলে আছে চুম্বক
আমি নিজেকে হারাতে চাই না।

তুমি আমার মুখোমুখি হয়ো না
তোমার চোখে আমার আকাশ দেখি
স্বপ্ন খেলা করে তোমার মুখে
আমি আশাহত হতে চাই না।
তুমি সেদিনই এসো আমার কাছে
যেদিন আমি তোমার হতে পারবো
ভালোবাসতে পারবো তোমাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন