স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

বৃষ্টিবন্ধু

 
নিঃসঙ্গতার এক অদ্ভুত রৌদ্র
আমাকে স্পর্শ করে...
তার উত্তাপে পোড়ে মন
দেহ গলে,
ছাইভষ্মের উপক্রম হয় আত্মা!

আমার চৌচির শরীর অনুভূতি হারায়
ভেতর খাঁ খাঁ করে
শুকিয়ে যায় স্বপ্নফুল
ভালোবাসা মরে যায়
প্রেম শিকড় গাড়তে পারে না...

কোন এক বৃষ্টিবন্ধুর অপেক্ষায় আছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন