মৃত্যুরা যৌবনে উপনীত আজ
রাজনীতির আবরণে করে রক্তপান
পুষ্টি যোগায় দেহে-
মেতে ওঠে জীবন হরণের উল্লাস নৃত্যে!
শরীরের অদ্ভুত ক্ষমতাবলে
ভোলাতেই কেবল জাহাজ ডোবে না ;
তুরাগ-জলে সাঁতার কাটে ‘বৈশাখী’ বাস!
অগ্নিখেলার আসর বসে যাত্রাবাড়ি-নিমতলী।
ন’সিংদিতে দেখি ট্রেন সার্কাস।
বিএসএফের গুলি-মুখে মানুষেরা আজ
পাখি! অথবা সর্প নাটোরে-পল্টনে।
‘চাঁপা রাণী’ যেন বাইক পারাপরের সেতু!
মৃত্যুতেই শান্তি খোঁজে ইলোরা
‘রূপালী’ পায় পরিত্রাণ, চিরমুক্তি!
পক্ষদ্বয়ের সামনে মরণ
নৃত্য করে ‘বকর’ সেজে
কিংবা ‘ফারুক-সানী’।
রাজপথে রেলে, ঘরে কিংবা বাইরে
মিজান, বেলাল, মৃধাতের মতো প্রতিদিনই
মৃত্যুদের এই নগ্ন নৃত্যের সামনে
বাংলাদেশ এক নীরব দর্শক ।
রাজনীতির আবরণে করে রক্তপান
পুষ্টি যোগায় দেহে-
মেতে ওঠে জীবন হরণের উল্লাস নৃত্যে!
শরীরের অদ্ভুত ক্ষমতাবলে
ভোলাতেই কেবল জাহাজ ডোবে না ;
তুরাগ-জলে সাঁতার কাটে ‘বৈশাখী’ বাস!
অগ্নিখেলার আসর বসে যাত্রাবাড়ি-নিমতলী।
ন’সিংদিতে দেখি ট্রেন সার্কাস।
বিএসএফের গুলি-মুখে মানুষেরা আজ
পাখি! অথবা সর্প নাটোরে-পল্টনে।
‘চাঁপা রাণী’ যেন বাইক পারাপরের সেতু!
মৃত্যুতেই শান্তি খোঁজে ইলোরা
‘রূপালী’ পায় পরিত্রাণ, চিরমুক্তি!
পক্ষদ্বয়ের সামনে মরণ
নৃত্য করে ‘বকর’ সেজে
কিংবা ‘ফারুক-সানী’।
রাজপথে রেলে, ঘরে কিংবা বাইরে
মিজান, বেলাল, মৃধাতের মতো প্রতিদিনই
মৃত্যুদের এই নগ্ন নৃত্যের সামনে
বাংলাদেশ এক নীরব দর্শক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন