স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

শান্তিপথ

প্রত্যেক মানুষের একটাই কাম্য
আসুক ভূবন মাঝে শান্তি ও সাম্য ।
সকলেই ফিরে পাক শমগুণ স্বস্তি
বেড়ে যাক ভালবাসা হৃদ্যতা দোস্তি ।

শান্তির দেখা পেতে কত শত গোষ্ঠি
খোঁজে নানা মতবাদ বিজ্ঞান কোষ্ঠি।
হোয়াইট', ক্রেমলিন আরও ত্রিমুর্তি
ধুতি শার্ট-পাঞ্জাবি তা না হলে কুর্তি।

চন্দ্রপৃষ্ঠসহ হিমালয় সিন্ধু
কোথাও শান্তি তবু নেই এক বিন্দু।
পুঁজিবাদ-দর্শন কিবা গণতন্ত্র
মিছে সব নীতিমালা উপদেশ মন্ত্র।

বৃথা সব মতবাদ নিষ্ফর দ্ব্যর্থ
শান্তি আনিতে তাই হল সব ব্যর্থ।
অমূলক মিছামিছি মানুষের  চিন্তা
শান্তির দিশা দিতে অপারগ ক্ষীণ্ তা।

শান্তি  আনিতে পারে এক মতাদর্শ
পরীক্ষতি সততা নির্ভুল কর্ষ।
এ বিধান দিয়েছেন সকলের স্রষ্টা
তার পথে চলে যারা হয় না তো ভ্রষ্টা।

এসো তাই সকলেই করি সংকল্প
বিছাবো জগত মাঝে ইসলামী তল্প।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন